বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন ভাবে তৈরি হলো উর্মিলা দেবীর ঘরের দেয়াল

নতুন ভাবে তৈরি হলো উর্মিলা দেবীর ঘরের দেয়াল

কাওসার হামিদ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বেহেলা গ্রামের, উর্মিলার দেবীর নির্মাণাধীন ঘড়ের দেয়ালের
কিছু অংশ ভেঙে পরে গত ২রা ফেব্রুয়ারী রাতে

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ছুটে যান উর্মিলা দেবীর বাড়ি।
নির্মাণাধীন ঘড়ের দেয়াল ভেঙে পরার কারণ খুজতে থাকেন সংবাদ কর্মীরা।

এ সময় অনুসন্ধানে করে পাওয়া যায়,
লবন পানি দিয়ে সিমেন্ট বালু মিশ্রিত করা হয়েছে। এবং নরম মাটিতে বেস করায়, তিন ফুট উচ্চতার দেয়াল ভেঙে পরে।

ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মোঃ আসাদুজ্জামান মিষ্টি পানি দিয়ে নতুন করে ঘড় পূর্ণ নির্মাণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উর্মিলা দেবীর ঘড় পূর্ণ নির্মাণ কাজ চলমান।

এ বিষয় উর্মিলা দেবী বলেন ইউ এন ও স্যার ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে কাজের মান ভালো হচ্ছে। তাই শেখ মুজিবের মাইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির এবং ইউ এন ও আসাদুজ্জামানের জন্য দোয়া করি ভগবান তাদের হায়াত দিয়ে বাচিয়ে রাখুক।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (অদাঃ) মোঃ আসাদুজ্জামান বলেন,শেখ হাসিনার উপহারের সকল ঘর সুন্দর টেকসই ও ভালো মানের নির্মাণের দিকে নজর দিচ্ছি। আমি ঘরের কাজ করতে গিয়ে কত শত মানুষের দুঃখ-দুর্দশার গল্প শুনেছি। মানুষের অসহায়ত্ব দেখেছি। এই উপজেলায় ১০০ পরিবার বাড়ি পাচ্ছে।এটা প্রধানমন্ত্রীর মহান উদ্যোগ। আর আগে কেউ এমন উদ্যোগ নেয়নি। এই উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটেছে, এটা অনেক বড় প্রাপ্তি।

উল্লেখ্য মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অশ্রায়ন-২ প্রকল্পের অধীনে উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ইতোমধ্যে ১০০টি ঘর নির্মাণের কাজ চলছে। দুই শতাংশ খাস জমির ওপর প্রতিটি টিন শেড ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। ৩৯৪ বর্গফুটের ওই বাড়িতে নির্মাণ করা হচ্ছে দুটি কক্ষ, রান্নার জায়গা ও একটি টয়লেট। টিনশেডের এই ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com