রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপকূলীয় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বিশ্ব গ্রন্থাগার দিবস পালিত।

উপকূলীয় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বিশ্ব গ্রন্থাগার দিবস পালিত।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

বিশ্ব গ্রন্থাগার দিবস উপলক্ষে “প্রান্তিকের পাঠাগার-আলোভরা বাতিঘর” এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাড়া জাগানো পাবলিক লাইব্রেরী ছনুয়া ইউনিয়নের “উপকূলীয় পাবলিক লাইব্রেরী” এক বর্নাঢ্য আলোচনা অনুষ্টান ও রচনা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে।৫ ফেব্রূয়ারী’২১ ইং শুক্রবার বিকাল ৩ টার সময় লাইব্রেরী মিলানায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরীর প্রতিষ্টাতা সভাপতি, শিক্ষাবিদ সাংবাদিক আনোয়ারুল আজিম সাঈফী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবি অজিয়েটা লিমিটেড সাপ্লাই চেইন মেনেজমেন্টের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার ইশতিয়াক উদ্দিন চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মানিক দে, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছোটন, বাঁশখালী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী দৈনিক বিজয় ও চ্যানেল কর্নফুলী প্রতিনিধি সাংবাদিক এনামুল হক রাশেদী, বাঁশখালী প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মুহাম্মদ মহিউদ্দিন পশ্চিম খুদুকখালী আজিজিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মোজাম্মেল হক ইউনুস, কারিতাস বাঁশখালী শাখার মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসাইন আল মামুন, নকীব পাঠক ফোরামের সভাপতি আব্বাস উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন আজাদ প্রমূখ:।অনু্ষ্ঠানে বক্তারা বলেন, সভ্যতার বিকাশ ছড়িয়ে দেয়ার অন্যতম মাধ্যম হচ্ছে গণপাঠাগার। গণপাঠাগারের মাধ্যমে সভ্যতার বিকাশ ঘটে। কিন্তু আজকে সেই সভ্যতার বাতিঘরগুলো অযত্ন অবহেলায় নিভু নিভু। বক্তারা বলেন, দেশের ঝিমিয়ে পড়া গণপাঠাগার সমূহকে সংস্কার করে আবারো পাঠকমুখী করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। সরকার আন্তরিক হলেই আবারো গণপাঠাগারগুলো জনপ্রিয় ও পাঠকপ্রিয় হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com