বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় ৪০ বছর ধরে বন্ধ বরফকল,দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা

বরগুনায় ৪০ বছর ধরে বন্ধ বরফকল,দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা

বরগুনা প্রতিনিধিঃ


বরগুনার আমতলী উপজেলার মৎস্যজিবী ও মৎস্য ব্যাবসায়ীদের কথা চিন্তা করে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত একমাত্র বরফকলটি সংস্কার আর অব্যবস্থাপনার অভাবে ৪০ বছর ধরে বন্ধ রয়েছে। এতে বরফের অভাবে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় জেলেদের তেমনি বরফকলটির কোটি টাকা মূল্যের সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

উপজেলা সমবায় অফিস সূত্রে জানাগেছে ১৯৭৩ সালে উপকূলীয় জেলেদের কথা বিবেচনা করে আমতলী পৌরসভার বাসুগি এলাকায় ২ একর জমি ক্রয় করে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশে (সিসিডিবি) নামে একটি প্রতিষ্ঠান এ বরফকলটি স্থাপন করেন। সংস্থাটির আর্থিক ও কারিগরি সহায়তায় বরফকলের জন্য সেসময় একটি পাকা ভবন নির্মাণ করা হয়। বরফ উৎপাদনের জন্য বসানো হয় ৬২ অশ্বশক্তির একটি ডিজেল চালিত মোটর ও অন্যান্য যন্ত্রপাতি। প্রতিদিন ১০টন বরফ উৎপাদন সম্পন্ন বরফকলটি শুরুতে লাভজনক হলেও স্থাপনের ৭ বছরের মাথায় ১৯৮১ সালে অজ্ঞাত কারনে এটি বন্ধ হয়ে যায়।

বন্ধ হয়ে যাওয়ার ৪০ বছরেও বরফকলটি আর চালু হয়নি। এরপর আমতলীতে আর কোন বরফকল স্থাপিত না হওয়ায় ভোগান্তিতে পড়ে স্থানীয় জেলে ও মৎস্য ব্যাবসায়ীরা। তারা দুর-দুরান্ত থেকে বরফ সংগ্রহ করে মৎস্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করেছে। এতে খরচ অনেক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা তেমন একটা লাভ করতে পারছে না।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, বরফ উৎপাদনের জন্য নির্মিত কলটির ৬০০ বর্গফুটের পাকা ভবনটি জীর্নদশায় পরিনত হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে ভবনের পলেস্তার খসে পরছে। ভবনের দরজা জানালা পাল্লা চৌকাঠ এবং লোহার গ্রীলগুলো স্থানীয় লোকজন খুলে নিয়ে গেছে। ভবনের ভেতরে বরফ উৎপাদনের জন্য লোহার অকেজো মরিচা ধরা ৩ থেকে ৫ টি ক্যান ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। ৬২ অশ্বশক্তির ডিজেল চালিত মোটরের যন্ত্রপাতি কিছুই নেই সব চুরি হয়ে গেছে। ভবনের পাশেই পানি সরবরাহের জন্য খননকৃত পুকুরটি মৃত প্রায়। পলি জমে ভরাট হয়ে গেছে। বরফকলের ২ একর জমির কোনো হদিস নেই। ভবন বাদে পুরো জায়গা কতিপয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে তাতে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছে এবং বসবাস করছে। স্থানীয় বাজার মূল্যে এ জমির মূল্যে প্রায় কোটি টাকার উপরে।

স্থানীয়রা ও একাধিক জেলেরা বেদখল হওয়া বরফকলের সম্পত্তি দ্রুত উদ্ধার করে কলটি পুনঃরায় চালু করার জোর দাবী জানায়।

মৎস্যজিবী আঃ সোবাহান বলেন, বরফের অভাবে অনেক সময় মাছ নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে তখন কম দামে আমাদের আহোরিত মাছ বিক্রি করে দিতে হয়।

মৎস্য ব্যবসায়ী আঃ বারেক প্যাদা বলেন, ওই কলটি বন্ধ হওয়ার পরে আমতলীতে আর কোন বরফকল স্থাপিত না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের মত মৎস্য ব্যাবসায়ীদের। আমাদের দুর-দুরান্ত থেকে বরফ সংগ্রহ করে মৎস্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করেতে হচ্ছে। তিনি দ্রুত বেদখল হওয়া বরফকলের সম্পত্তি উদ্ধার করে কলটি পুনঃরায় চালু করার জোর দাবী জানান।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মুঠোফোনে বলেন বরফকলটি চালু ও কোটি টাকা মূল্যের জমি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়ে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপকূলীয় এলাকায় জেলেদের সংখ্যা যেমন বেশি তেমনি জেলেদের আহোরিত মাছ প্রক্রিয়াজাত করনের জন্যও পর্যাপ্ত বরফ প্রয়োজন। এছাড়া এ এলাকায় ছোট বড় বেশ কয়েকটি মৎস্য বন্দর রয়েছে। এসব সকল বিষয় বিবেচনা করে বরফকল স্থাপন জরুরী হয়ে পরেছে। এ জন্য দ্রুত বরফকল স্থাপন ও বেদখল হওয়া জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com