সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রী গনধর্ষণের শিকার, আটক-০৫

নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রী গনধর্ষণের শিকার, আটক-০৫

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী গনধর্ষনের শিকার হয়েছে। ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে কালিয়া পৌর এলাকার উথালী গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে গভীর রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনজনকে উল্লেখ করে রাতে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই নিশান (১৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি পৌর এলাকার উথালী গ্রামে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাউফ শেখ সহ আরো ৪ জনকে আটক করেছে।

পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ফোন করে মেয়েটিকে ডেকে নিয়ে যায়, পরে ফাঁকা জায়গায় গেলে ছয়জন তাকে ধরে বিলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সেখানেই ফেলে ধর্ষণকারীরা চলে যায়। ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, তিনজন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে জ্ঞান ফিরলে বাড়িতে আসে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com