আনোয়ার সাদত জাহাঙ্গীর:
ময়মনসিংহ : “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” “জয়িতা অন্বেষনে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো:কামরুন হাসান এনডিসি এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় এর সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ,অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ সহ প্রমুখ।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২০ জন জয়িতা মহিলা কে পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং এই ২০ জনের মধ্যে ৫ জন জয়িতা মহিলা কে শেষ্ঠ জয়িতা হিসেবে পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
Leave a Reply