রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীগঞ্জে আলমগীর হত্যা কান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন।।

নবীগঞ্জে আলমগীর হত্যা কান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন।।

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পুর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আলমগীর মিয়া নিহতের ঘটনায় জড়িতের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ ৪ ফেব্রুয়ারী ২০২১ ইংরেজী রোজ বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কের কাজির বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগের আহবায়ক মো. আব্দুল্লাহ মিয়া, এডভোকেট শাহিদ মিয়া, জাকির মিয়া, শহিদুল ইসলাম, এখলাছুর রহমান আজাদ, ইয়াকুব মিয়া, মুরাদ আহমদ, বিলাল আহমদসহ নিহত আলমগীরের মা রাবেয়া বেগম, স্ত্রী মুর্শেদা বেগম ও তিন কন্যা সন্তানসহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা দাবী করেন- আলমগীর মিয়াকে অত্যান্ত সু-পরিকল্পিত ভাবে হত্যা করে তার মৃতদেহ নবীগঞ্জ-ইনাতগঞ্জ আঞ্চলিক সড়কে ফেলে রাখা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতিদ্রুত সময়ের মধ্যে আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

একই সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত মানববন্ধনে নিহত আলমগীরের ৩ সন্তান ‘‘আমার বাবা কবরে খুনি কেন বাহিরে’’ সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পিতা হত্যার বিচার দাবী করেন। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়।

উল্লেখ্য, গত (২০ জানুয়ারি) দিবাগত রাতে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নিজ আগনা গ্রামের নিকটে আঞ্চলিক সড়কের উপরে আলমগীর মিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। এঘটনার পর থেকে আলমগীর মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করে আসছে তাঁর পরিবার ও এলাকাবাসী । আলমগীর মিয়া বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন- বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, আশা করি অচিরেই মূল রহস্য উদঘাটন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com