মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ত্রিশালে ডিবি পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,আটক -১

ত্রিশালে ডিবি পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,আটক -১

আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মোড়ে মধ্যরাতে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করেছে। ওই ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে ভূয়া ডিবির একে সদস্যকে ঝাপ্টে ধরলে অন্যরা পালিয়ে যায়।বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আটক ভুয়া ডিবির ওই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নওধার মোড়ে শফিকুল ইসলাম (৪০)এর মনোহারী দোকানে একদল ব্যক্তি ওই দোকানে ডিবির পরিচয় দিয়ে দোকান খুলতে বলে। শফিকুল ইসলাম দোকান খুলতে দেরী করায় তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে অচেতন অবস্থায় ফেলে দেয়।এরপর ডিবি পরিচয় দেয়া লোকজন দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০ হাজার টাকা ও মালামাল নিয়ে গাড়িতে তুলতে থাকলে শফিকুল ইসলাম চিৎকার দেয়। এতে ভুয়া ডিবির লোকজন দ্রুত গাড়িতে উঠতে চাইলে শফিকুল একজনকে ঝাপ্টে ধরে। অন্যরা দ্রুত পালিয়ে গেলেও মামুন হোসেন ছাত্তার(৪০)কে আটক করে।পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্তারকে উদ্ধার করে কোর্টে প্রেরণ করে।এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেছেন।ত্রিশাল থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com