শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাজীপুরে এক নারীসহ অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেফতার

গাজীপুরে এক নারীসহ অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে স্কুলছাত্র অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং- এ তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম। বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- নগরীর সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), তার স্ত্রী খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে শাহীন আলম (৩৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর সদরের দোপাঘাট এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩৬) ও ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম জানান, এ অপহরণকারী চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করে। এরা সকলেই আন্তঃজেলা ছিনতাই ও অপহরণকারী দলের সদস্য।
চক্রটি ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীস্থ সফিউদ্দিন সরকার একাডেমির নবম শ্রেণির ছাত্র মো. তানভীর হোসেন সিয়ামকে (১৫)কৌশলে অপহরণ করে। পরে অপহরণকারীরা সিয়ামের পিতার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় সিয়ামকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় অপহৃত সিয়ামের পিতা গাছা থানায় মামলা করেন। পরে ২৫ জানুয়ারি সিয়ামকে মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পার্শ্বে ফেলে যায় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, তথ্য প্রযুক্তি মাধ্যমে বুধবার নগরীর সালনা এলাকা থেকে অপহরণকারী মামুনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অপর আসামিদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, দুইটি মোটরসাইকেল, আটটি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা গাজীপুরসহ ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এলাকার পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com