সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পিতা ও সৎভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে পিতা ও সৎভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পিতা ও সৎভাইয়ের ধর্ষণের শিকার স্কুল ছাত্রী এক কিশোরী (১৬) ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কিশোরীর বাবা ও স্কুল ছাত্র ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের জৈন্তাপুর থানার গুয়াবাড়ি এলাকার মৃত আদালত খানের ছেলে জুবায়ের খান (৪০) ও জুবায়েরের ছেলে নাসির উদ্দিন (১৮)।

এ ব্যাপারে জিএমপি’র কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় বিয়ে করেন জুবায়ের। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির হরিণাচালা এলাকায় এসে ভাড়া বাসায় থেকে এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন।

তার দ্বিতীয় সংসারের সন্তান নাসির উদ্দিন স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। গত বছর জুবায়ের তার প্রথম সংসারের কিশোরী মেয়েকে গাজীপুরে এনে স্থানীয় অপর একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করেন। তারা একই ভাড়া বাসায় বসবাস করেন।

গত ১৫ জুন রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জুবায়ের ভয়ভীতি দেখিয়ে তার কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে জুবায়ের একাধিকবার তাকে ধর্ষণ করে।

এদিকে সৎভাই নাসিরও ওই কিশোরীকে বিভিন্ন সময়ে একাধিক বার ধর্ষণ করে। বাবা ও সৎভাইয়ের ধর্ষণের শিকার কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে কিশোরীটি ৭ মাসের অন্তসত্ত্বা। বাবা-ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী এ বিষয়টি তার মাকে জানান।

এ ব্যাপারে কিশোরীটি বাদী হয়ে বুধবার (৩ ফেব্রুয়ারী) তার বাবা জুবায়ের ও সভাই নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার অভিযুক্ত ধর্ষক জুবায়ের ও তার ছেলে নাসিরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com