বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শীতার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

শীতার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আরিফুল ইসলাম মহিন  (খাগড়াছড়ি) প্রতিনিধি : 

বৃহস্পতিবার সকালে মানবিক সেবার অংশ হিসেবে শীতার্তদের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর (খাগড়াছড়ি সদর জোন)।
করোনা পরিস্থিতিতে কর্মহীন, নিম্নবিত্ত, গরীব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীদের মাঝে পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসি জানান, অত্র জোন কর্তৃক অন্যান্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পরিচালনা করা হচ্ছে। মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বস্ত্র অন্যতম অধিকার। মানুষের মৌলিক অধিকারসমূহ যাহাতে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন কর্তৃক এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান সময়ে শীতের প্রকোপ অবস্থার কথা বিবেচনা করে খাগড়াছড়ি সদর জোন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে।

তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এ জেলাকে উন্নত এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুর এলাহী, সাব জোন কমান্ডার, পানছড়ি এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com