মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাটে)ঃ
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, জাতির জনকের ঘনিষ্ঠ সহচর, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিতলমারীর রাজনৈতিক অঙ্গনে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়। গভীর শোক প্রকাশ করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ এবং চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
Leave a Reply