গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক দৃষ্টিপ্রতিবন্ধী মৃত্যু হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।তিনি বলেন, বিকেলে আড়িখোলা থেকে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদেন্তর জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।তার পরনে কালো থ্রি-কোয়াটার প্যান্ট ও জ্যাকেট রয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, দুপুরের দিকে ভৈরবগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই দৃষ্টিপ্রতিবন্ধী লাইন পাড় হওয়াকালে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। তিনি আড়িখোলা রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় না পেলে বেওয়ারিস হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply