বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে করোনায় দুই পুলিশসহ নতুন করে আক্রান্ত ৯, উপজেলায় মোট আক্রান্ত ১৩৩

বোয়ালমারীতে করোনায় দুই পুলিশসহ নতুন করে আক্রান্ত ৯, উপজেলায় মোট আক্রান্ত ১৩৩

আব্দুল্লাহ আল মামুন রনি , ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারীতে দুই পুলিশ সদস্যসহ আরও ৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তরা হলেন বোয়ালমারী থানার এক উপ সহকারী পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবল, চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া, হাসামদিয়া, পৌরসভার কুশাডাঙ্গা ও বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুরে ১ জন করে এবং বোয়ালমারী পৌরসভার বাজার সদরে ২ জন। এছাড়া অপর আক্রান্ত হলেন পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর গ্রামের জনৈক ব্যক্তি, যিনি বোয়ালমারীতে বসবাস করেন।


এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন, মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, সোমবার বিকালে নতুন করে আক্রান্তদের যে তালিকা পেয়েছি তাতে বোয়ালমারী উপজেলার ৯ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com