সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অভিনয়শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ

অভিনয়শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরের হাতিমারা এলাকায় এক অভিনয় শিল্পীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হচ্ছেন-জাহাঙ্গীর আলম ও তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও শাহাবুল।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় ডেকে নেন ওই অভিনয় শিল্পীকে। পরে একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com