রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরের রিসোর্টে মদপানে মৃত্যুর ঘটনায় মামলা

গাজীপুরের রিসোর্টে মদপানে মৃত্যুর ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে সারাহ রিসোর্টে অবকাশ যাপনে গিয়ে মদপানের পর তিনজনের মৃত্যু ও ১৩ জন অসুস্থ হওয়ার ঘটনায় শ্রীপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। গত ১ ফেব্রুয়ারি রাতে শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া বাদী হয়ে মামলা করেছেন বলেও তিনি জানান।

ওসি জানান, ২৮ জানুয়ারি ঢাকার ফোরথট পিআর ও এশিয়া টেক্সফার্ম থেকে অনুষ্কা গাজীর নেতৃত্বে ৪০ জন লোক জেলার শ্রীপুর উপজেলার পাবুর চালা এলাকায় সারাহ্ রিসোর্টে বনভোজনে যান। পরে সারাহ্ রিসোর্টে অবস্থানকালে বাইরে থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অবহেলাজনিতভাবে তাদের ভেজাল মদ ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংগ্রহ করে।

পরে তারা ওই খাবার ও মদ সেবন করে আনন্দ উল্লাস করে। রিসোর্টে অবস্থানকালে রিসোর্ট কর্তৃপক্ষ তাদের সেবা প্রদান করেন। পরে ৩০ জানুয়ারি দুপুরে বনভোজন শেষে ফরথট পিআর ও এশিয়া টেক্স ফার্ম-এর লন্ডন এক্সপ্রেস বাসযোগে রিসোর্ট থেকে সবাই একত্রে বের হয়ে যায়।

পথিমধ্যে তাদের মধ্যে ১২/১৩ জন মারত্মক অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শিহাব জহির নামের একজন মারা যান।

শিহাব জহির ছাড়াও অসুস্থদের মধ্য থেকে আরও দুইজন মারা যাওয়ার খবর জানা গেছে। তদন্ত ও জড়িতদের খুঁজে গ্রেফতার অভিযান চলছে।
মামলায় উল্লেখ করা হয়, সারাহ রিসোর্টে অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় অবহেলাজনিতভাবে মদপানে সহায়তা করায় বনভোজনের আসা লোকজনের কয়েকজন ঢাকায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com