বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়ায় অবৈধ বালু তোলার সময় ড্রেজারসহ আটক ৩

কালিয়ায় অবৈধ বালু তোলার সময় ড্রেজারসহ আটক ৩

স্টাফ রিপোর্টার নড়াইল:

নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু তোলার সময় ৩টি ড্রেজার মেশিন ও একটি বলগেটসহ তিন জনকে আটক করেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নৌ-ফাঁড়ি পুলিশ।বুধবার দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর মাধবপাশা বাজার নামক স্থান থেকে পুলিশ তাদেরকে আটক করেছে। ওই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ওই নদী থেকে অবৈধভাবে বালু তোলার সংবাদ পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই মো. আছাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওইদিন দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের আ: বারেকের ছেলে মো. রানা মিয়া (২৫), বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার সের্নিয়াবাদ গ্রামের মালেক ব্যপারীর ছেলে বাবুল হোসেন (৩৪) ও খুলনা জেলার খানজাহান আলী থানার যোগীর পোল গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলামকে (২৭) আটক করাসহ তাদের পরিচালিত ৩টি ড্রেজার মেশিন ও এবটি বলগেট আটক করেছে। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই আছাদুজ্জামান বলেছেন, উর্দ্ধতন কতৃক্ষের সাথে পরামর্শক্রমে আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com