রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আল জাজিরার বিরুদ্ধে পাবনা জেলা আ:লীগের বিক্ষোভ

আল জাজিরার বিরুদ্ধে পাবনা জেলা আ:লীগের বিক্ষোভ

পার্থ হাসান.পাবনা

আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা আ.লীগের

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা আওয়ামীলীগ ও অংগসংঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল হামিদ সড়কে পথসভা করেন তারা। পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র শরিফ উদ্দিন প্রধান,জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট,জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ভিপি আব্দুল আজিজ,সহ সভাপতি রফিকুল ইসলাম রুমন,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজু্ল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হতে দেবে না। বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, সহ সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবু ইছাক শামিম,অর্থ সম্পাদক আব্দুল হান্নান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হোসেল হাসান শাহিন, উপেজলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, সাধারন সম্পাদক আরমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com