পার্থ হাসান,পাবনা
পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তূপ থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে হাসপাতালের হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, কেউ শিশুটি হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply