মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালী থানা পুলিশের হাতে ৪ হাজার পিস ইয়াবা সহ ৩ জন গ্রেফতার।

বাঁশখালী থানা পুলিশের হাতে ৪ হাজার পিস ইয়াবা সহ ৩ জন গ্রেফতার।


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:


চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একই দিনে ২ দফায় ৪,০০০ পিস ইয়াবা টেবলেট সহ ৩ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ৩ ইয়াবা পাচারকারী হচ্ছেন, ১/ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আমতলীর ১ নং ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে নুরুল আলম(৪০), ২/ কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার গ্রামের ৭ নং ওয়ার্ডের নবী হোসেনের স্ত্রী আয়েশ বেগম(৩৫) এবং ৩/ কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউপি’র পশ্চিম মহেশখালী পাড়া ৯ নং ওয়ার্ডের কবীর আহামদের স্ত্রী মমতাজ বেগম(৪৬)।
১ ফেব্রূয়ারী’২১ইং সোমবার বিকাল ৩.৪৫ টায় এবং ৪.৫০ টায় বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নের বাঁশখালী – পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর থেকে প্রথমবার ২০০০ এবং ২য়বার ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট ৪,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিউল কবীর। বাঁশখালী থানার এসআই দীপক সিংহের নেতৃত্বে সঙ্গিয় ফোর্সসহ বাঁশখালী থানা পুলিশের একটি টীম নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের এ ইয়াবার চালান ও ৩ জন পাচারকারীকে আটক করা হয়।
ওসি শফিউল কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি আরো জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে মরনঘাতী ইয়াবা টেবলেট পাচারে পাচারকারীরা পেকুয়া-বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়ককেই দির্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল। কিন্তু বাঁশখালী থানা প্রশাসন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোদ্ধে সবসময় জিরো টল্যারেন্সনীতি অবলম্বনের ফলে প্রতিনিয়তই ইয়াবা পাচারকারীরা গ্রেফতার হয়ে আইনের আওতায় চলে আসছে। ৪ হাজার পিস ইয়াবা জব্দসহ বাঁশখালী-পেকুয়া সড়কের বাঁশখালী ফুটখালী ব্রীজ এলাকা থেকে ক্রমান্বয়ে ইয়াবা আটক হওয়ায় বাঁশখালী উপজেলার অলিতে-গলিতেও ইয়াবা সহজলব্য হওয়ার জনমনে শঙ্কা তৈরী হলেও ওসি শফিউল কবীরের কঠোর হুঁশিয়ারী এবং নিয়মিত অভিযানে পাচারকারীদের আটক ও ইয়াবা জব্দ পাচারকারীদের মনোবলে চিড় ধরাবে বলে আশাবাদী করে তুলেছে। আজকের গ্রেফতারকৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে আগামীকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে জানিয়েছেন ওসি শফিউল কবীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com