বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার সাদত জাহাঙ্গীর: মময়মনসিংহ :

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধনে দোষীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছে।
৩০ জানুয়ারী অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় এনটিভি ও একাত্তর টিভি’র ক্যামেরাপারসনের ওপর হামলা ও গুরতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।
সোমবার ১ ফেব্রুয়ারী বিকেলে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানব্বন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ মানববন্ধনের সমাবেশে গৌরীপুর প্রেসকাবের আহ্বায়ক এইচ.এম খায়রুল বাসার’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, গৌরীপুর প্রেসকাবের সদস্য-সচিব মশিউর রহমান, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর রিপোর্টাস কাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, প্রেসকাবের সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক শেখ মোঃ বিপ্লব প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরান পারভেজ ও গৌরীপুরে কর্তব্যরত সকল সংবাদকর্মীগণ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ৭২ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। তার ব্যর্থয় হলে আরো কঠোর আন্দোলনে যাবেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে ভুক্তভোগী এনটিভি’র ক্যামেরাপারসন ও ব্রেকিংনিউজ ডটকম ডটবিডির স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ রানা বলেন, দুপুরে লেবু স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে সেখানে যাওয়া মাত্রই নৌকা সমর্থনের লোকজন তাদেরকে দেখে ধর ধর বলে চিৎকার করে বাঁশ, রাম দা, বিদেশী আগ্নি অস্ত্র, রড ও লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে। এসময় তার হাতে থাকা এনটিভির ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার সময় আমাকে ও নরুজ্জামানকে মাথায়, হাতে, পায়ে ও পিঠে গুরুতর আঘাত করে। পরে আমাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
গত ৩০ জানুয়ারী গৌরীপুর পৌরসভার নির্বাচনে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এনটিভি ও একাত্তর টিভি’র ক্যামেরাপারসন মাসুদ রানা ও নুরুজ্জামান গুরতর আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com