মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরনখোলায় ২০ কেজি হরিণের মাংস সহ একজনকে আটক করেছে বনবিভাগ।
সোমবার ১ ফেব্রুয়ারী (রোববার) গভীর শরনখোলায় ২০ কেজি হরিণের মাংস সহ একজনকে আটক করেছে বনবিভাগ। উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাংস সহ মিলন মোড়ল (৩৫) কে আটক করা হয়।
আটক মিলন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের বাসিন্দা আ. লতিফ মোড়লের ছেলে। সে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।
সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা উপজেলার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার মধ্যে থেকে প্যাকেট করা ২০ কেজি হরিণের মাংস সহ মিলন মোড়লকে আটক করা হয়।
বনরক্ষীদের জিজ্ঞাসাবাদে আটক মিলন জানান, শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও বগীর তানজের বয়াতীর সাথে বকুলতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী চান্দুর ট্রলারযোগে সুন্দরবনের কটকা এলাকায় যান এবং সেখান থেকে হরিণ শিকার করে তার মাধ্যমে মাংস বিক্রির জন্য পাঠানো হয়। মিলনের নামে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply