রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

মাদক মামলায় স্বামী কারাগারে, এবার স্ত্রীও ইয়াবাসহ গ্রেফতার

মাদক মামলায় স্বামী কারাগারে, এবার স্ত্রীও ইয়াবাসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ তাসলিমা আক্তার (৩০) নামের এক নারী মাদক কারবারিকে ব্যবসায়ি গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ ফ্রেবুয়ারী)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান।

গ্রেফতারকৃত তাসলিমা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মো. রহমত উল্লাহর স্ত্রী।

জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন হারিনাল এলাকার তেলের পাম্পের সামনে অভিযান চালানো হয়।এ সময় তাসলিমাকে গ্রেফতার হরা হয়েছে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মহিলা পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে এর জব্দ তালিকা করা হয়েছে। গ্রেফতার ওই নারীর স্বামী রহমতউল্লাহ সম্প্রতি ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাসলিমা একজন পেশাদার মাদক কারবারি। এরআগেও তিনি ১ হাজার পিস ইয়াবাসহ পূবাইল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিলন। পরে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com