সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি উত্তম ঘোষ, সম্পাদক কায়েস

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি উত্তম ঘোষ, সম্পাদক কায়েস

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবন-১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ পেয়েছেন ৬৫ ভোট তার নিকটতম প্রতদ্বন্দ্বি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড মাহামুদুল হাসান কায়েস পেয়েছেন ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডৎ নুর মোহম্মদ পেয়েছেন ৫৬ ভোট।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বিশ্বাস, আইন ও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহম্মদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট লাভলী আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সদস্য পদে অ্যাডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট টুটুল সিকদার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

নির্বাচন পরিচালনা করেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ,এফ,এম হেমায়েতুল্লাহ হিরু ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেখ নূর মোহাম্মদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com