বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-৫ আহত-১

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-৫ আহত-১


আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ প্রতিনিধি:


রোববার সকাল পৌনে নয়টার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকার ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলজোড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০), একই উপজেলার চাঁদগাঁও গ্রামের মো. সেলিম মিয়া (২৫), তিনআনি ঘুটুরা পাড়া গ্রামের আব্দুল মান্নান (৫৮) নালিতাবাড়ী উপজেলার বন্ধধারা গ্রামের ইউসূফ আলীর ছেলে অটোরিকশা চালক জবেদ আলী (৩০) ও অজ্ঞাত (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র,পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে নালিতাবাড়ী থেকে শেরপুর শহরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি অটোরিক্সাটি চাপাদিলে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সিএনজিতে আটকে থাকা আহত ৩ জনকে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। আহত অপর একজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটির পেছনে ধাওয়া করলে ট্রাক চালক ও সহকারী ট্রাক থামিয়ে সটকে পড়েন।। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি অটোরিক্সা জব্দ করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান,ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে থানায় মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com