রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে লাগেজের ভেতরে নারীর মরদেহের রহস্য উদঘাটন:

ময়মনসিংহে লাগেজের ভেতরে নারীর মরদেহের রহস্য উদঘাটন:

আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ

: ময়মনসিংহের গৌরীপুরে লাগেজের ভেতরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার ২৯ জানুয়ারি সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এই দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীসদর উপজেলার ঘাগড়া গ্রামের সিরাজুল ইসলাম সিরাজী গৃহকর্মী নিহত সাবিনার নির্যাতনের ভয়াবহ তথ্য জানিয়েছে পিবিআই।
গ্রেফতার কৃতরা হলনে- আবুল খায়ের মো: জাকির হোসনে সোহাগ (৪৪)ও তার স্ত্রী রিফাত জেসমিন জেসি(৩০)।
ময়মনসিংহের গোলাম সামদানীর মেয়ে জেসির বাসার গৃহকর্মী ছিল সে। জেসির স্বামী জাকির হোসেন সোহাগ মেরিন ইঞ্জিনিয়ার। শ্বাসরোধ করে তাকে হত্যা করে গৃহকর্ত্রী জেসি।
হত্যা ও মরদেহ গুমের অভিযোগে দুজনকেই গ্রেফতার করেছে পিবিআই। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জেসির স্বামী সোহাগ। দুজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত।
পিবিআই জানায়, ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডের তৈমুর এক্সেল টাওয়ারের ১৪ তলার বাসায় গৃহকর্মী সাবিনাকে প্রায়ই মারধর করতেন মেরিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সোহাগ ও তার স্ত্রী জেসি।
অসুস্থ থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় সাবিনাকে বেধড়ক পেটায় গৃহকর্তী। একপর্যায়ে সাবিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাগেজে ভরে মরদেহ গুম করতে স্ত্রীকে সহায়তা করে স্বামী জাকির।
তদন্তভার পেয়ে মামলার কোনো কুলকিনারা পাচ্ছিল না পিবিআই।লাগেজে থাকা প্রেসক্রিপশনের সূত্র ধরেই দুইমাস পর জট খুলল ময়মনসিংহে গৃহকর্মীর মরদেহ উদ্ধারের। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।
চার বছর আগে মেয়েটি ওই বাসায় কাজে যোগ দিলেও একদিনও দেখা করতে দেয়নি বাবা-মার সঙ্গে। তিনমাস আগে মেয়েকে হত্যা করলেও পুলিশ যাওয়ার পর ২৭ জানুয়ারি জানতে পারেন মেয়ের মৃত্যুর খবর।
উল্লেখ্য,বছরের ৯ নভেম্বর গৌরীপুরের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহসড়কের কালভার্টের নিচে ডোবায় লাগেজের ভেতরে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com