শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

ত্রিশাল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী দিনে ২৯ জানুয়ারি শুক্রবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া উদ্বোধনী দিন ২৭ অক্টোবর সকালে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা,হামদ,নাথ ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান। দ্বিতীয় দিন ২৮ অক্টোবর বৃহস্পতিবার আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ১০জন গুনী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সমাপনী দিন শুক্রবার বেলা ১১ টায় ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস. এম হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শোভা মিয়া আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ও ত্রিশাল পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম,ত্রিশাল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শামীম, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল,কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। বক্তব্য রাখেন বাগান আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর, ইত্তেফাক প্রতিনিধি ফারুক আহমেদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক রিয়েল আব্দুল্লাহ,কবি আক্তারুজ্জামান জামান শাহ,ঢাকা প্রতিদিন প্রতিনিধি মাহমদুল হাসান রতন,সাংবাদিক মিনহাজ,জহিরুল কাদের কবীর, আব্দুল কাদের জিলানী, হারুন অর রশিদ,বিপ্লব হাসান,আরক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফারুকী,কৃষিবিদ ডা. ফেরদৌস হাসান। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com