মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
বেদেদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো মারুফুল আলম। দুটো বেদে দল এসে আশ্রয় নিয়েছে চিতলমারীতে এমন খবর পেয়ে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত শীতের কম্বল নিয়ে হাজির হন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন।
এই প্রচন্ড হাড় কাঁপানো শীতে কম্বলগুলো পেয়ে বেজায় খুশি ভাগ্যান্বেষনে ঘুরে বেড়ানো এই ভবঘুরে মানুষগুলো। কৃতজ্ঞতার বশে তাই সাপ ও বানরের খেলা দেখালেন তাঁদের বেদের দল।
Leave a Reply