শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাটুরিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৮০ লাখ টাকার সিগারেট ডাকাতি, গ্রেফতার ৬

সাটুরিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৮০ লাখ টাকার সিগারেট ডাকাতি, গ্রেফতার ৬

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ার দোতরা নামক স্থান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৬ জন আন্ত জেলা ডাকাত দলের সদস্যদেরও গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে আসামীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলে, ফরিদপুর জেলার মো. পান্না শিকদার পাপ্পু শিকদার (৪২), গাইবান্ধা জেলার কাউসার হোসেন (২৬), পাবনা জেলার মো. নুরুজ্জামান হোসেন মোক্তার (৫১), নওগাঁ জেলার মো. হাসান বেপারি রানা (৩৭), দিনাজপুর জেলার মো. সালাউদ্দিন (৩৮), সিরাজগঞ্জ জেলার মো. সাইফুল ইসলাম (৪৩)।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ১৮ জানুয়ারি দুপুর ৩ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের দোতরা নামক স্থানে কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে সাভার ডিপো থেকে মানিকগঞ্জ ডিপো গামী (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) এর সিগারেট বহনকারী কাভার্ড ভ্যান গতিরোধ করে। পরে তারা নিজের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে চালক ও হেল্পারকে নামিয়ে হাইয়েজ গাড়িতে তুলে নিয়ে নেন। ডাকাত দলের অন্য সদস্যরা সিগারেটের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, পরে এ ঘটনায় এ/পি-অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড (ডিস্ট্রিবিউটর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড) মানিকগঞ্জ শাখার সেলসম্যান লিখিতভাবে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়।

এর পর মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম ও ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান তদন্ত শুরু করেন।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, ডাকাতি হওয়ার পর থেকে ঢাকার মিরপুর, উত্তরা, হেমায়েতপুরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনার সাথে জড়িত আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েছ গাড়ি এবং আসামিদের নিকট হতে একটি ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ, গামছা এবং রশি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com