আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ
: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে দল থেকে বহিস্কার হয়েছেন। বৃহস্পতিবার মযমনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শক্রমে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কাজ করায় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে আ’লীগের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
উল্লেখ্য গত ২৬ জানুয়ারি পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়।
Leave a Reply