বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কীর্তনখোলা নদীর চরকাউয়ায় পুনরায় ফেরি চালুর দাবি

কীর্তনখোলা নদীর চরকাউয়ায় পুনরায় ফেরি চালুর দাবি

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালের কীর্তনখোলা নদীর অপর পাশে চরকাউয়ায় পুনরায় ফেরি চালুর দাবি জানিয়েছে পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ।
ফেরি চালুর দাবিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়াদার কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ।
এ সময় বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ ও চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলির নেতৃত্বে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মো. মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, এ কে এম হান্নান বাবুল মুন্সী, বশির আহমেদ, মো. শফিকুল ইসলাম মনির, মো. কামাল মজুমদার, মো. নুরুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মাসুম প্রমুখ।
জানা গেছে, বরিশাল পূর্বাঞ্চলবাসীর অন্যতম দাবি ছিল চরকাউয়া ফেরীঘাটে ফেরি চালু করা। এ দাবিতে দীর্ঘ আন্দোলনের ফলে কীর্তনখোলা নদীতে চরকাউয়া খেঁয়াঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ ফেরি চালু করে।
এ ফেরির মাধ্যমে বাস, ট্রাক, ট্যাংক-লরি, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, সিএনজি, মহেন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন সহজে চলাচল করায় এ অঞ্চলের জনগণ সামগ্রিকভাবে উপকৃত হয়েছিল।
কীর্তনখোলা নদীতে দপদপিয়া এলাকায় শহীদ আঃ রব সেরনিয়াবাত সেতু চালু হলে ফেরিটি সরিয়ে নেওয়া হয়। চরকাউয়া খেঁয়াঘাট থেকে উভয় দিকে ১২ কিলোমিটার দূরত্বে সেতুটি অবস্থিত হওয়ার কারণে যানবাহনসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। অপর প্রান্ত চরকাউয়া খেয়াঘাটে মাঝি-মাল্লাদের অতিরিক্ত ভাড়া আদায় অনিয়ম বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণে জনগণ অতিষ্ট হয়ে আছে।
এমতাবস্থায় পূর্বাঞ্চলের সর্বস্তরের জনগণের পক্ষে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ চরকাউয়া ফেরিঘাটে পুনরায় ফেরি চালুর দাবি উত্থাপন করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক উপস্থিত নেতাদেরকে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com