২৮ জানুয়ারি ২০২১ খ্রিঃ
ময়মনসিংহ সদর
ময়মনসিংহ।
ডেস্ক নিউজ:
ময়মনসিংহ জেলা সদর উপজেলা কুষ্টিয়া ও অষ্টধর ইউনিয়নে ২৮ জানয়ারী ২০২১ ইং তারিখ রোজ বৃহস্প্রতিবার কুষ্টিয়া ইউনিয়ন, বিদ্যাগঞ্জ রাজরানী বালা উচ্চ বিদ্যালয় মাঠ এবং অষ্টধর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সদর স্বেচ্ছাসেবক লীগ এর সার্বিক সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা সেবার ব্রত নিয়ে কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ গঠন করেছেন। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়কে জয় করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সারাদেশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ করেছে, কর্মহীন ঘরবন্দী মানুষকে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিহেলথ সার্ভিস, করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফনও সৎকার করেছে, অসহায় গরীব কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। বৃক্ষ রোপনও বিতরণ করেছে।বন্যা, আম্পান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবক লীগ। সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এসকল কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মহান সংসদে স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এতে ব্যাপকভাবে উৎসাহিত হয়েছেন এবং এর ফলে সেবা কার্যক্রম আরো দিগুণ গতিতে বেড়েছে। জননেত্রী শেখ হাসিনা ২৬ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কোনদিন ভয় করেননি। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন। বৃহৎ মেগা প্রকল্পে বিবরণ তুলে ধরে বলেন এসব আজ কোন স্বপ্ন নয় বাস্তব। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল করে দিয়েছেন, এখন ঘরে বসে মানুষ বিভিন্ন কাজ করছেন আয় উপার্জন করছেন। অনেক নারী উদ্যোক্তা ঘরে বানানো খাবার অনলাইনে বিক্রি করে আয় করছেন। নারী শিক্ষার প্রতি জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের ফলে সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল।তিনি বলেন শেখ হাসিনার জন্য – বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার সরকার – বার বার দরকার, শেখ হাসিনার মূলমন্ত্র – উন্নয়ন আর গনতন্ত্র। এসময় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Leave a Reply