মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
রংপুরে কীটনাশক ফ্যাক্টরীতে ডিবি ও জেলা প্রশাসনের অভিযান

রংপুরে কীটনাশক ফ্যাক্টরীতে ডিবি ও জেলা প্রশাসনের অভিযান

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

বৃহ:পতিবার (২৮ জানুয়ারি) বিকালে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে জীপসাম কীটনাশক ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় নকল কীটনাশক,ক্যামিকেল ও বিভিন্ন ধরনের নকল স্টিকার,মনোগ্রাম ব্যবহারের দায়ে রংপুরের পাইওয়ান এগ্রো ইন্টারন্যাশনাল এর মালিক শওকত আলম এর বিরুদ্ধে পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিতাতুল ইসলাম।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাইওয়ান এগ্রো ইন্টারন্যাশনালের সন্ধান পান তারা। অভিযানে বিভিন্ন ধরনের ক্যামিকেল,৫ লক্ষাধিক টাকার জিপসাম,নকল কিটনাশক,বিভিন্ন ধরনের নকল স্টিকার মনোগ্রাম ও লেভেল উদ্ধার করা হয়।তিনি আরও বলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com