বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুর রেড-ইয়েলো জোনে ভাগ হচ্ছে, আসছে কঠোর লকডাউন

গাজীপুর রেড-ইয়েলো জোনে ভাগ হচ্ছে, আসছে কঠোর লকডাউন

গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে। নগরীর যে সব ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি সে সব এলাকা চিহ্নিত করে রেড ও ইয়েলো জোনে ভাগ করা হচ্ছে। এ ছাড়া পাঁচটি উপজেলাও রেড-ইয়েলো জোনে বিভক্ত করছে স্থানীয় প্রশাসন। উপজেলাগুলোও লকডাউনের আওতায় আসছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে। সে জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে। তবে কোন কোন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি কিংবা নির্দেশনা দেয়া হয়নি। তবে রেড ও ইয়েলো জোন তৈরির কাজ চলছে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্য দরকার হবে। তাই প্রশাসন, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খখলা বাহিনী একসঙ্গে বিষয়টি সমন্বয় করছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, এবার রেড জোনসমূহে লকডাউন করতে হলে কঠোরভাবে তা বাস্তবায়ন করতে হবে। শিল্প কারখানা খোলা রেখে লকডাউন সফল হবে না। প্রাণঘাতী করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে আইন ও নিয়ম মেনে চলতে হবে। আমাদের নগরকে ও নাগরিকদের আমাদেরই রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, গাজীপুর একটি শিল্প নগরী। তাই এ এলাকায় লকডাউন করতে হলে শিল্প-কলকারখানার মালিক, জন প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বদলীয় নেতাদের মধ্যে সমন্বয় করে পরিকল্পিতভাবে কঠোর লকডাউন করতে হবে। সরকারের নির্দেশনা এলে আমরা সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

এদিকে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড গত শনিবার (১৩ জুন) থেকেই রেড জোনের আওতায় আনা হয়েছে। সেখানে লকডাউন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩২৫ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com