আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
বৃহস্প্রতিবার বিকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) জনাব তানভীর আহমেদ, কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান,হালুয়াঘাট পৌর মেয়র জনাব খায়রুল আলম ভুঞা,গাজীর ভিটা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব তানভীর আহমেদ, কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ প্রকল্প বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে সর্বাত্মক সহায়তা প্রদান করছেন উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল স্তরের মানুষ।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এ এলাকায় অনেক মানুষের কাজের সুযোগ তৈরী হবে এবং ভ্রমণপিপাসু মানুষদের জন্য নতুন একটি সুন্দর স্থান যুক্ত হবে।
Leave a Reply