আনোয়ার সাদত জাহাঙ্গীর,ত্রিশাল(ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও সন্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মুহা. আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস.এম হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জননী গ্রুপের চেয়ারম্যান ইকবাল হোসেন,ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার,অধ্যাপক আব্দুল আউয়াল,পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম,দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম,সমাজ সেবক আরিফুল হক এরশাদ, প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা এ.টি.এম মনিরুজ্জামান,দৈনিক ইত্তেফাকের ফারুক আহমেদ,যায়যায়দিন মামুন তালুকদার,দৈনিক জনতা আব্দুল কাদের জিলানী,আনোয়ার সাদত জাহাঙ্গীর,জহিরুল কাদের কবীর,মিনহাজ পারভেজ, হারুন অর রশিদ,আরোক ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ জান্নাতুল ফারুকী প্রমুখ। পরে প্রশাসন,শিক্ষা ও সমাজ সেবায় ১০জনকে প্রেসক্লাবের বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
Leave a Reply