শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টারের উদ্যোগে ফ্রী অপারেশন

খাগড়াছড়িতে অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টারের উদ্যোগে ফ্রী অপারেশন

খাগড়াছড়ি প্রতিনিধি :

অর্থো কিডস্ এন্ড ট্রমা সেন্টার ও বাংলাকিমরু হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ২৮শে জানুয়ারী বৃহস্পতিবার খাগড়াছড়ির চেঙ্গী কাঁশবন (প্রা.) হাসপাতালে ৩য় বারের মত ফ্রী অপারেশন করা হয়। এতে জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা, আগুনে পুড়া জনিত বিকলাঙ্গ রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়।

খাগড়াছড়ি জেলার পাহাড়ের ভিতরের তৃনমূল এলাকার মানুষের সেবা নিশ্চিত করতে এই ফ্রী অপারেশন প্রতি মাসে একবার আয়োজন করা হয়ে থাকে।
আজ ৪ জনের অপারেশন করা হয়। যাদের পরিচয়- ইমান মিয়া, শালবন । রুনা ত্রিপুরা, ভাইবনছড়া। প্রমিতা ত্রিপুরা, পানছড়ি। সানজিদা আক্তার, মহলছড়ি।

প্রতি মাসে এই ফ্রি অপারেশন করার মাধ্যমে খাগড়াছড়ি বাসীর স্বাস্থ্যসেবায় নতুন এক মাত্রা যোগ হয়। এতে করে পাহাড়ের ভিতরের অসহায় মানুষের কষ্ট অনেক লাগব হবে।

ফ্রি অপারেশন ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. নয়ন ময় ত্রিপুরা এবং বাংলাকিমরু হেলথ কেয়ার সেন্টারের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. যিশুময় দেব, ডা. সুভাস বসু চাকমা ও অন্যান্য ডাক্তার বৃন্দ।

ক্যাম্পেইনে অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের পরিচালক ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, এই ফ্রি অপারেশন ক্যাম্পেইন প্রতি মাসেই চলবে। অসহায় মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্যেই অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের জন্ম। আপনাদের আশে পাশে ঠোঁট কাটা, তালু কাটা ও আগুনে পুড়া জনিত বিকলাঙ্গ রোগী থাকে তাহলে আমাদের অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে থাকবো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com