বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর রিপোর্টার্স ইউনিটি’র মিঠাপুকুর উপজেলা শাখা অফিস উদ্বোধন।

রংপুর রিপোর্টার্স ইউনিটি’র মিঠাপুকুর উপজেলা শাখা অফিস উদ্বোধন।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ


উত্তরাঞ্চলের সর্ববৃহৎ উপজেলা মিঠাপুকুরে “রংপুর রিপোর্টার্স ইউনিটি মিঠাপুকুর উপজেলা শাখা”র শুভ উদ্বোধন ২৮ জানুয়ারি, ২০২১ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মামুন ভুঁইয়া উপজেলা নির্বাহী অফিসার,মিঠাপুকুর, রংপুর(অনুপস্থিত)। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন নূর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মিঠাপুকুর, রংপুর এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আমিরুজ্জামান, অফিসার ইনচার্জের পক্ষে এস আই এরশাদুল ইসলাম,মিঠাপুকুর থানা। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রহমতুল্লাহ অপু,সভাপতি রংপুর রিপোর্টার্স ইউনিটি, রংপুর, মোঃ শিমুল ইসলাম, সাধারণ সম্পাদক, রংপুর রিপোর্টার্স ইউনিটি,রংপুর।ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাশ, মহিলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী ক্রিড়া সম্পাদক মেহেদী হাসান শিমুল,দপ্তর সম্পাদক সুমন ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জনাব মোঃ ওয়াহিদুর রহমান শাহীন সভাপতি, মিঠাপুকুর বাজার বণিক সমিতি লিঃ।

১৪ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে ছিলেন সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরু মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

মিঠাপুকুর উপজেলার দক্ষিণ পাড়া সাবরেজিস্টার অফিসের সামনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে ইউনিটির কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা, ফিতা কাটা ও কেক কেটে মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমের শুভ সূচনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com