শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
খুবি শিক্ষক অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে জবিতে মানববন্ধন

খুবি শিক্ষক অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে জবিতে মানববন্ধন

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি ::

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজ (বৃহস্পতিবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জবি ছাত্র ফ্রন্ট এর সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট জবি শাখার সদস্য নিবির রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, জবি নাট্যকলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে ও অগণতান্ত্রিকভাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণ নেমে এসেছে। প্রশাসনের বিভিন্ন দূর্নীতির কোনো তদন্ত ও বিচার হয়নি। ছাত্রদের ৫ দফা দাবির সাথে সংহতি জানানোয় ৩ জন শিক্ষক বহিস্কৃত ও অপসারণ হয়েছে। এই ঘটনায় প্রমাণ হয় মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতার উপর অধিকার হরণ করে প্রশাসন আজ চূড়ান্ত স্বৈরাচারী চরিত্র ধারণ করেছে।

সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষকদের বহিষ্কার করার প্রত্যাদেশ তুলে নেওয়া সহ ৩ দফা দাবি উত্থাপন করা হয়
১.খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
২. শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নাও।
৩. বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com