ডেস্ক নিউজ:
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ সন্ত্রাশ দমদন, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
২।গত ২৪ জানুয়ারি ২০২১ রাত্রি ০৯.৩৫ ঘটিকার সময় হইতে ২৫ জানুয়ারি ২০২১ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন রাখাল বুরুজ মিয়াপাড়া সাকিনের জনৈক মোঃ রিপন মিয়ার ডোবায় কচুরীপানার ভিতর হইতে ভিকটিম মৃত হামিদুল ইসলাম (৩৬), পিতা- মৃত আঃ মজিদ, সাং- পুনতাইড় শিংজানী, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে অজ্ঞাত নামা আসামী/আসামীগণ হত্যা করে মৃত দেহ ডোবায় ফেলে রেখে যায়। এলাকা বাসীর সংবাদের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মৃত দেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হলে র্যাব-১৩ কর্তৃক এ বিষয়ে বিশদ অনুসন্ধান এবং ছায়া তদন্ত শুরু করে।
৩।এরই ধারাবাহিকতায়, র্যাব-১৩, রংপুর, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার মামলা নং-২৭ তাং-২৫/০১/২০২১ খ্রিঃ, পেনাল কোড ১৮৬০ সালের ৩০২/২০১/৩৪ ধারার হত্যা মামলার তথ্য উদঘাটন ও আসামী সনাক্তকরণের উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের প্রেক্ষিতে ভিকটিমের ভ্যান এর সূত্র ধরে ছায়া তদন্ত করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ২৫ ও ২৬ জানুয়ারি ২০২১ তারিখে রাত-দিন অভিযান পরিচালনা করে ভিকটিমের ভ্যানটি সন্যাক্ত করে ভ্যান উদ্ধার পূর্বক মুল আসামী ভ্যান বিক্রয়কারী এবং চাঞ্চল্যকর প্রধান হত্যাকারী আসামীকে সুন্দরগঞ্জ থানাধীন বেলকা বাজার এলাকায় নিজ ভাড়াকৃত বাড়ী হইতে ইং ২৭ জানুয়ারি ২০২১ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।
ক। মোঃ সাইদুর রহমান (৩৬), পিতা- মৃত আঃ রহমান, সাং- মাদারদহ, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা।
খ। মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা- মৃত গোলে হোসেন, সাং-পূর্ব চন্ডীপুর, থানা-সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।
গ। মোঃ হাসিফুল (২৭), পিতা- মৃত আশরাফ বেপারী, সাং-পূবৃ চন্ডিপুর, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।
৪।গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায় যে, গত ২৪ জানুয়ারি ২০২১ তারিখ রাত্রি আনুমানিক ২১.০০ ঘটিকায় গোবিন্দগঞ্জ থানাধীন মহিমাগঞ্জ হতে ঘুমের ঔষধ ক্লোরন এবং বিষাক্ত নেশা জাতীয় পদার্থ নিয়ে ভিকটিম মৃত হামিদের ভ্যানে রাখালব্রুজ মিয়া পাড়া গ্রামে গিয়ে রাস্তার পাশে অধিক পরিমান ক্লোরন এবং বিস্কুটে বিষাক্ত পদার্থ খাওয়ায়ে মৃত হামিদের চেতনা নাশ করে হত্যা করে পাশের ডোবায় ফেলে দেয় এবং ভ্যান নিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ বেলকা এলাকায় ২ নং আসামী এর নিকট ১৬,০০০/- টাকায় বিক্রয় করে। এছাড়া আসামী মোঃ সাইদুর রহমান দীর্ঘ দিন ধরে মলম/পয়জন দ্বারা মানুষের চেতনা নাশ করে মোবাইল এবং ভ্যান ছিনতাই এর সাথে জড়িত। ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত নাম ঠিকানা প্রকাশ করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫।উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply