বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রেমিকের হামলায় বর সহ আহত ৩

প্রেমিকের হামলায় বর সহ আহত ৩

আনোয়ার সাদত জাহাঙ্গীর :ময়মনসিংহ:

ময়মনসিংহে প্রাক্তন প্রেমিক নববধূর সাজে তারই প্রেমিকার বর যাত্রী গাড়িতে হামলা করলে বরসহ আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন বর, বরের মা ও তার মামা। অভিযান চালিয়ে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার ২৭ জানুযারি দুপুরে বরযাত্রীবাহী গাড়িটি শম্ভুগঞ্জ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় যেতেই গাড়ির গতিরোধ করে হামলা করে সাবেক প্রেমিক মিনহাজ নামে এক যুবক। হামলায় আহত হন বর রেদোয়ান হুদা আজাদ, তার মা মাহমুদা বেগম ও মামা আজি জাহান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী ও বরের পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার বাসিন্দা রেদোয়ান হুদা আজাদ আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। রেদোয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারাকান্দা উপজেলার দয়ারামপুর গ্রামের সুরাইয়া ইয়াসমিন রত্নার। গত শনিবার (২৩ জানুয়ারি) পারিবারিকভাবে রোদোয়ান ও রত্নার বিয়ে সম্পন্ন হলেও, বুধবার আনুষ্ঠানিকভাবে হবু স্ত্রীকে তুলে আনার কথা ছিলো। এদিকে, মিনহাজের সঙ্গে নববধূর পূর্বে প্রেম ছিলো বলে জানা গেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, বরযাত্রীবাহি গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com