রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৫২ এর ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ির সামনে থেকে গুচ্ছগ্রাম স্থানান্তরের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

৫২ এর ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়ির সামনে থেকে গুচ্ছগ্রাম স্থানান্তরের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক শহীদ রফিকের বাড়ি ও তার বাড়িতে অবস্থিত শহিদ মিনারের সামনে ‘গুচ্ছগ্রাম’ প্রকল্প স্থানান্তরিত করার দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি ২০২১(বুধবার)দুপুর ১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাব্বাস মানিকগঞ্জ এই নামের একটি গ্রুপ এ মানববন্ধনের আয়োজন করে।

আয়োজিত মানববন্ধনে সাব্বাস মানিকগঞ্জ গ্রুপ এর এডমিন দেওয়ান মোমিনুল হক, বাংলাদেশ ফোকলোর ফোরামের সভাপতি লেখক মিয়াজান কবীর,ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান, শহীদ রকিফ উদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মোসলেম উদ্দিন খান মসজিল,ঢাকাস্থ মানিকগঞ্জ যুব সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান, শাব্বাস মানিকগঞ্জের মডারেটর ওবায়দুর রহমান নবীন, সংগীত শিল্পী নিকুঞ্জ মিত্র, শামসুল আলম, সংগীত শিল্পী মো: ইউনুছ সহ অারও অনেকে বক্তব্য প্রদান করে।

বক্তারা বলেন, ভাষা শহীদ রফিকের বাড়ি ও শহিদ মিনারের সামনে গুচ্ছগ্রাম কোন ভাবেই কাম্যনয়। এখানে গুচ্ছগ্রাম নির্মিত হলে এই বাড়িতে আসা যাওয়া বিঘ্নিত ঘটবে।সারাবছরই এই বাড়িতে দেশে ও দেশের বাইরে থেকে অনেক মানুষের সমাগম হয়।শহীদ রফিকের স্মৃতি বিজরিত বাড়িটি রক্ষায় অন্য কোন জায়গায় গুচ্ছগ্রাম নির্মাণের দাবী জানান তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com