বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিববর্ষে কালীগন্জে ব্যতিক্রম উপহার

মুজিববর্ষে কালীগন্জে ব্যতিক্রম উপহার

গাজীপুর প্রতিনিধি

ওরা ৪ জনআর ভিক্ষা করবেন নাগাজীপুরপ্রতিনিধিপঞ্চাশোর্ধ মোজাম্মেল হক ও তানিয়া বেগম (৪৫) দু’জন স্বামী-স্ত্রী।দু’জনেই স্থানীয়ভাবে ভিক্ষা করেন। থাকেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে।একই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের ভিক্ষুক ফুল মেহের (৫৫) এবং বক্তারপুরইউনিয়নের মাজুখান গ্রামের ফাতেমা বেগম (৫০)। তারাও স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তিকরেন। কিন্তু এখন থেকে তারা ৪ জনই আর কখনো ভিক্ষা করবেন না। বুধবার (২৭ জানুয়ারী) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছেলিখিত এক অঙ্গীকার নামায় তারা চারজনই এমনটিই জানিয়েছেন। একই দিনের সন্ধ্যায় বিষয়টিনিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।          জানা গেছে, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষেরঅঙ্গীকার ভিক্ষুকমুক্ত কালীগঞ্জ গড়ার’ ম্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুক মোজাম্মেলহককে মুদির দোকান, তানিয়া বেগমকে গরু, ফুল মেহেরকে রিকশা ও ফাতেমা বেগমকে চাকরির মাধ্যমেওই চারজনকে পুর্নবাসন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নানা কার্যক্রমের মাধ্যমেপ্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।এদের মধ্যে ভিক্ষুক ফুল মেহেরের মেয়ের জামাই রাকিবুল হাসানের হাতে অটোরিকশারচাবি তুলে দেন। এতে ফুল মেহেরের পরিবার উপকারভোগী হবে। এছাড়াও ভিক্ষুক ফাতেমা বেগমেরমেয়ের হাতে প্রাণ-আরএফএল কোম্পানীতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক। এই সময় গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আনোয়ারুলকরিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com