বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৯৯৯-এ ফোন, ৪ ঘণ্টার মধ্যে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার

৯৯৯-এ ফোন, ৪ ঘণ্টার মধ্যে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ থেকে আশফাক (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র অপহৃত হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে অপহৃতের ৪ চার ঘণ্টার মধ্যেই ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেন কালীগঞ্জ থানা পুলিশ।
মাদ্রাসা ছাত্র আশফাক উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গায়েন বাড়ির আরশেদ আলী ফিরোজের ছেলে। নগরভেলা এলাকার মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র ছিল আশফাক।
বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। তিনি জানান, ভীকটিম উদ্ধার করতে স্বক্ষম হয়েছি। তবে আসামী গ্রেফতারের অভিযান এখনও অব্যহত রয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত দশটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

অভিযানে নেতৃত্বদানকারী কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)ও উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম স্বজনদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল করে অপহরণের বিষয়টি পুলিশকে জানান মাদ্রাসা ছাত্রের স্বজনরা। মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে তুলে আশফাকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীরা মাদ্রাসা ছাত্রের স্বজনদের কাছে ফোনে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকাও দাবি করা হয়। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলেও জানান আশফাকের স্বজনরা।

তিনি আরো জানান, বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে বিস্তারিত পুলিশকে জানানো হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের লোকেশন ট্রাক করে রাত দশটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আশফাককে উদ্ধার করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com