আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ১নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক(৭৮) অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর অন্যদের ভাগ্যে জুটলেও জুটেনী বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের। তিনি ২০১৫ সালে একবার ঘরের জন্য আবেদন করে ব্যর্থ হন। ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত ঘরের জন্য নির্দিষ্ট ফরমে আবেদন করেও পায়নি।
বীর মুক্তযোদ্ধা আঃখালেক এর সম্পদ বলতে নামেমাত্র।ভাতার টাকায় স্ত্রী সন্তান নিয়ে সংসার চলে কোন মতে। শারীরিক অসুস্থতা, বার্ধক্য কে জীবন বিপন্ন। স্বপ্ন দেখেছিলেন একটি পাকা ঘরে বসবাস করার। স্বপ্ন যেন স্বপ্নময় থেকে যাচ্ছে বাস্তবতায় হতাশ হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্য ঘেষা গ্রামটি হিমালয়ের হাড় কাপানো বাতাস থেকে রক্ষা পেতে দু-চালা ঘরটির বাশের বেতীর উপর গোবর ও মাটির মিশ্রনে প্রলেপ দিয়ে মানবেতর জীবন যাপন করছে।
বীর মুক্তিযোদ্ধা জানান, আমার একটি থাকার ঘর খুব প্রয়োজন বসবাস করতে কষ্ট হচ্ছে, মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোড় দাবী করছি একটি পাকা ঘর নির্মানের ব্যবস্থা যেন করে দেন। তার ভারতীয় তালিকা-১৫০১৪ গেজেটঃ ২৩১৪ মুক্তিযোদ্ধা ভাতা নং -১১৫০৭৩৩।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন প্রয়োজনের তুলনায় ঘরের বরাদ্দ কম থাকায় সকল অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি। তবে এ প্রকল্প চলমান রয়েছে অবশ্যই তিনি পরবর্তি সময় নির্দেশনা আসলে অন্তভুক্ত হবেন।
Leave a Reply