বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহর পৌরসভার নব নির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠিত

চাটমোহর পৌরসভার নব নির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠিত

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনার চাটমোহর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সাখাওয়াত হোসেন সাখোসহ নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় পৌর ভবন চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জকি, যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র,

ইউপি চেয়ারম্যান আজাহার আলী, ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের আহবায়ক বেগম সাজেদা রহমান, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম মুক্তি, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।

অভিষেক অনুষ্ঠান শেষে বিকেলে নব নির্বাচিত পৌর মেয়র ও নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com