রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টম দিবস পালিত

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টম দিবস পালিত

নয়ন সরদার-শার্শা,সরদার

কাস্টম দিবস ২০২১ উপলক্ষ্যে সারা বিশ্বের ১৮৩ টি দেশের ন্যায় মঙ্গলবার বেনাপোল কাস্টম হাউস দিবসটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। অন্যান্য বছরের তুলনায় এ বছর করোনার কারণে অনুষ্ঠান সীমিত করা হয়েছে। এবার অভ্যন্তরীণভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে। আন্তর্জাতিক কাস্টম দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “ Customs Bolstring Recovery, Renewl and Resilience for sustainable supply chain” ।
কাস্টমস কমিশনার আজীজুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যশোর ভ্যাট কমিশনারেট মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে “ Key note paper ” উপস্থাপন করেন বেনাপোল কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমূখ।
বক্তারা এসময় বলেন সরকারের চালিকা শক্তি হলো রাজস্ব। আর এই রাজস্ব আহরণ করে থাকে কাস্টম। দেশের উন্নয়ন ও সরকারের হাতকে শক্তিশালি করতে হলে আমাদেরকে রাজস্ব আদায় বাড়াতে হবে। রাজস্ব আদায় বাড়ানোর জন্য আমদানীকারক, সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সকলকে একত্রে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com