রবিবার, ১৪ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নেছারাবাদে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসত ঘর পুড়ে ছাইঃ ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা

নেছারাবাদে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসত ঘর পুড়ে ছাইঃ ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা


মোঃমিজানুর রহমান:পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠির) সুটিয়াঠিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি বসত ঘর ভস্মিভূত হয়োেছ। সোমবার মাগরিবের পূর্ব মূহুর্তে স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের বাড়ীতে (চৌধূরী বাড়ী) ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ও ঘটনা ঘটে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টার পরে আগুর নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার মো. শাহাদাৎ হোসেনের ঘরের দোতলায় প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তের মধ্যে আগুনের লেরিহান শিখা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ারষ্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ইতোমধ্যে সাতটি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করে। অগ্নিকান্ডে ৭ টি ঘরের মূল্যবান আসবাবপত্রসহ সম্পুর্ন রূপে ভস্মি ভুত হয়েযায়। আগুনে মো. শাহাদাৎ হোসেন (অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার) (২) মো. আব্দুল মালেক, (৩) মো. আব্দুল হান্নান,(৪) মো. নাসির হোসেন,(৫) মো. আবু হানিফ (৬) মো. মুনির হোসেন (৭) মো. সাদেক হোসেনের ঘর ভস্মিভূত হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেছেন ক্ষয়ক্ষতির পরিমান দেড় কোটি টাকার উর্ধে হবে। উপজেলা নির্বাহী অফিসার মো.মোশারেফ হোসেন রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com