শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখা উন্নয়ন অগ্রযাত্রা, সম্ভাবনা ও সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রথম বারের মত সাংবাদিক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখা।
রংপুরে করোনাকালীন নানামূখী সেবামূলক কার্যক্রমে এগিয়ে আছেন যারা তাদেরকে ও গুনীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও ফুলেল শুভেচছা জানান তৃণমূল সাংবাদিক সোসাইটির রংপুর জেলা শাখার সদস্যরা।
এসময় করোনাকালীন বাংলার চোখ’র নানামুখী সেবামূলক কার্যক্রমের জন্য ‘বাংলার চোখ’র চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীকে গুণীজন সংবর্ধনা প্রদান করেন।
তানবীর হোসেন আশরাফী রংপুরের বাহিরে থাকায়,ক্রেস্টটি গ্রহণ করছেন তানবীর হোসেন আশরাফী’র প্রতিনিধি বাংলার চোখ’র সদস্য মোঃ দুলাল মিয়া।
Leave a Reply