বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী!

নড়াইল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী!

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করে নড়াইল পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সরদার আলমগীর হোসেন বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজার সম্মানে ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমি নিজে নির্বাচন থেকে সরে দাড়ালাম এবং সকলকে নৌকা প্রতীকের কাজ করার আহবান করি।

তিনি আরো বলেন, দলীয় চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য। মাশরাফী বিন মোর্ত্তজা এমপি’র নেতৃত্বে সমৃদ্ধ নড়াইল গড়ার এই পথচলায় রাজনীতির মাঠ হোক ঐক্যবদ্ধ, সৌহার্দপূর্ণ ও সুশৃঙ্খল। জননেত্রী শেখ হাসিনার ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী ও বাংলার জনগণের সেরা পছন্দ। নড়াইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চয়ই সফল হবে, নৌকার বিজয় হবে।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, সৌমেন চন্দ্র বসু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলা লীগ নেত্রী সঞ্চিতা হক রিক্তা, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্না, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ আরো অনেকে।

আগামী ৩০ জানুয়ারী তৃতীয়ধাপে নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com