আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ :
ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় তার অবদান শীর্ষক এক আলোচনা সভা ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুরে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোশনের মেয়র ইকরামুল হক টিটু, ইসলামিক ফাউন্ডেশনে অতিরিক্ত পরিচালক মহাপরিচালক আনিস মাহমুদ, ময়়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম-সেবা, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ, আলুর চপ ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ডঃ মোঃ আব্দুস সালাম প্রমুখ।
Leave a Reply